২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৭:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৫৫

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর সরকার দাবি না মানলে ‘মহাযাত্রা’র কর্মসূচিতে যাবে দলটি।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

নয়া পল্টনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ে আংশিক কর্মসূচির হিসেবে আগামী ২৮ তারিখ শনিবার মহাসমাবেশ করবো। এরপর আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকারের পদত্যাগ না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরে যাবো না। এটি যুগপৎ আন্দোলনের কর্মসূচি।

নয়া পল্টনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, পূজার ছুটিতে সিদ্ধান্ত নেন। সসম্মানে পদত্যাগ করবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন।

তিনি বলেন, এই জনসমাবেশ থেকে ঘোষণা নিয়ে যান, আপনারা (আওয়ামী লীগ) আর নাই। তাই মানে মানে কেটে পড়ুন।

নয়া পল্টনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন- এক দফা দাবিতে বিএনপির সমাবেশ চলছে

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি