খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন আমেরিকান চিকিৎসকেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৪:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৩২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন চিকিৎসকেরা।

এর আগে বুধবার ঢাকায় পৌঁছান ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং ডা. হামিদ আহমেদ আব্দুর রব ও ডা. ক্রিস্টোস জর্জিয়াডস।

এদিন দুপুর আড়াইটার দিকে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, সফররত চিকিৎসেকরা হাসপাতালে এসেই মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠক করছেন।

গত ৯ আগস্ট থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত সরকারের অনুমতির পর তিন জন বিদেশের চিকিৎসক এলেন ঢাকায়।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে