অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার অবস্থা এখন মোটামুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ১২:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৭

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের (অপারেশন) পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন মোটামুটি।

শুক্রবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।

বিএনপির মহাসচিব বলেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন। তারা যে কাজের জন্য এসেছিলেন গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে সেই প্রসিডিউর করতে পেরেছেন। ম্যাডাম এখন সিসিইউতে আছেন৷ ডাক্তারদের সঙ্গে শেষ যে কথা হয়েছে তাতে তিনি (খালেদা জিয়া) পোস্ট অপারেশনের পর্যায়ের পর এখন পর্যন্ত মোটামুটি আছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ চিকিৎসকরা অপারেশন করে  লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন।

৭৮ বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তবে লিভার সিরোসিসের জটিলতার কারণে পেটে রক্তক্ষরণ হচ্ছে ও বারবার বুকে পানি চলে আসছে। এই অপারেশনের পরে রক্তক্ষরণ ও পানি জমার উপশম হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসকরা।

এর আগে গত ৯ অগাস্ট থেকে বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত আড়াই মাসে তাকে কয়েক দফা সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের