অবিলম্বে আব্বুর মুক্তি চাই, বাংলা ট্রিবিউনকে শামারুহ মির্জা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৪:০৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৩

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবিলম্বে মুক্তি চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা ড. শামারুহ মির্জা। তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে অসুস্থ হয়েছেন মির্জা ফখরুল। এদিন রাতে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়েছে। 

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শামারুহ মির্জা এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আব্বুর বয়স ৭৬ এবং তিনি গত রাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই।’

বিএনপি মহাসচিবের আটকের বিষয়ে উল্লেখ করে শামারুহ মির্জা বলেন, ‘আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। আজ বাংলাদেশে যখন বিরোধী মতামত প্রকাশের কোনও সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস, এই জুলুম একদিন শেষ হবে।’

রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে ডিবি অফিসে আটক রাখা হয়েছে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক