পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১৭:০৭ আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭:০৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে আবারও সাত জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়রা তাদের আটক করেন।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২ নং মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশইন করে। 

বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাংলাদেশের বাউরা হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফের মহেশমারী ক্যাম্পের সদস্যরা সাত জনকে পুশইন করে। এর মধ্যে দুই পুরুষ, দুই নারী ও তিন শিশু রয়েছে।

পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন।  খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম