রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ-পিকেটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১০:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:৩৩

নির্বাচন কমিশনের ঘোষণা করা ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর দুটি এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর কাওরান বাজারের রেলগেট থেকে সার্ক ফোয়ারা এলাকা পর্যন্ত ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেঁয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি