ছাত্রদল নেতা খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৫:২২

ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে মগবাজার মাজারের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন ‘গতকাল রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। হাতিরঝিলের বাসা থেকে নিচে নেমে এলে ওৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা ফজলুর রহমান খোকনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে। পরে রক্তাক্ত খোকনকে পুলিশের হাতে তুলে দেয়।’

তিনি বলেন, ‘ফজলুর রহমান খোকনের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার ওপর নির্যাতনকারী দৃশ্যমান সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী