বুধবার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২২:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:৪১

আওয়ামী লীগ সরকারের ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানে নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপি। চলমান একদফা আন্দোলনের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) নতুন এই কর্মসূচির ঘোষণা দেবে দলটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‌‘বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।’

ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এক গণবিরোধী ও মানবতাবিরোধী সরকার রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে আছে। তারা জনগণের দাবি-আকাঙ্ক্ষায় কর্ণপাত করে না। তারা যে জোর করে ক্ষমতা ধরে আছে, এটা তারা মানতে চায় না বলেই জনগণের ওপর ক্ষমতার অপব্যবহার করছে।’

রিজভী আরও বলেন, ‘একতরফা ডামি নির্বাচনের দিকে তিনি (শেখ হাসিনা) এগোচ্ছেন। আর এ জন্যই যত ধরনের অন্যায়-অবিচার করা দরকার, একটার পর একটা তিনি করে যাচ্ছেন।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী