ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় এই বৈঠক শুরু হয়ে ৪টা ১০ মিনিটে শেষ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক সূত্র উদ্ধৃত করে তিনি বলেন, চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'

ভার্চুয়াল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ ছয় জন উপস্থিত ছিলেন। লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেটের স্থানীয় একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সিলেট বিভাগীয় বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এছাড়া গত ১৯ ডিসেম্বর ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে।

উল্লেখ্য, ২ ডিসেম্বর মঈন খানের নেতৃত্বে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠক হয়।

আরও পড়ুন- যেসব বিষয়ে আ.লীগের কাছে জানতে চেয়েছে ইইউ

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী