২ থেকে ৪ জানুয়ারি বিএনপির গণসংযোগ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৯:৫১আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:৫১

সরকার পতনের আন্দোলন, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী তিনদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (১ জানুয়ারি) ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি গণসংযোগ ও লিফলেট বিতরণ।

ব্রিফিংয়ে রিজভী বলেন, আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি পরমানন্দে শুভেচ্ছা জানানোর জন্য দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কাছে মোটেই সুখকর নয়।

তিনি বলেন, ৩০০ আসনের নির্বাচনে ২ হাজার ২৬০ জন প্রার্থী হলেও ভোটার কেবল একজনই, তিনি শেখ হাসিনা।

শ্রম আইন লঙ্ঘনে ড. মুহাম্মদ ইউনূসের সাজার রায়ের নিন্দা জানিয়ে রিজভী বলেন, 'শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে আজ ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি।'

গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশের দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ২৯ অক্টোবর থেকে ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি। পরে ২১ ডিসেম্বর থেকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দেয় দলটি। এবং সরকার পতনের আন্দোলনে এখন পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী