মনোনয়ন দাখিলের দিনই নির্বাচন হয়ে গেছে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনও গুরুত্ব বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ব‌লে‌ছেন, মনোনয়ন দাখিলের দিনই নির্বাচন হয়ে গেছে।

বুধবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। সমা‌বেশ শে‌ষে তোপখানা রোডসহ আশপাশ এলাকায় লিফলেট বিতরণ ক‌রেন কৃষকদলের নেতাকর্মীরা।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে। কারণ, এ দেশে সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণের ইচ্ছার কোনও প্রতিফলন হয় না। ইতোমধ্যেই বিশ্বের প্রতিটা দেশ বলে দিয়েছে, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেটা কোনও নির্বাচন নয়।’

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন জন্য বিএনপি আন্দোলন করে আসছে জানিয়ে মঈন খান বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করবো কিন্তু শান্তি ভঙ্গ করবো না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।’

সমাবেশে আরও ছিলেন– কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের