খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ২০:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২১:৪১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার (২৭ মার্চ) রাতে আবারও হাসপাতালে যাচ্ছেন। এদিন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির একজন দায়িত্বশীল এ তথ্য জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাত ১০টার পর যেকোনও সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া।

দিদার জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়। সেখানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে হাসপাতালে নেওয়ার কথা জানানো হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

বুধবার রাতে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেছে। চিকিৎসকরা তার পরিস্থিতি নিয়ে কাজ করছেন। তবে কখন হাসপাতালে নেওয়া হবে, এ নিয়ে কেউই কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসকরা এখনও কোনও সিদ্ধান্ত দেননি আমাদের। তারা জানানোর পর বলতে পারবো। ম্যাডামের শরীর তো অনেক দিন ধরে খারাপ। ক্ষণে ক্ষণে সিচুয়েশন চেঞ্জ হয়। ফলে, সব কিছু চিকিৎসকদের ওপর নির্ভর করছে।’

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ মার্চ এভার কেয়ারে ভর্তি হন তিনি। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে রয়েছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

গত বছরের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা শুরুর পরই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। সে যাত্রায় হাসপাতালে ১৫৬ দিন থেকে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে কিছু দিন বিরতি দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতেও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালেও নেওয়া হয়েছিল তাকে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের