দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৪, ২২:২৯আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২২:৩৮

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে দেখা করতে আসেন দলের শীর্ষ নেতারা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে খালেদা জিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, উনি (খালেদা জিয়া) অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করি উনাকে কতটা কম বিরক্ত করা যায়। তবে ঈদের দিন তিনি আমাদের ডাকেন। আমরা তার সঙ্গে কথা বলি। কথাগুলো পুরোপুরি সৌজন্যমূলক। এখানে আমরা কোনও রাজনৈতিক আলোচনা করি না।

বেগম খালেদা জিয়া নিজেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বিএনপির চেয়ারপারসন, তিন বারের প্রধানমন্ত্রী, এখনও তিনি রাজনৈতিক কারণেই বন্দি হয়ে আছেন।’

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় যেটা বলে আসছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। এই কথাটা আমি আবারও জোর দিয়ে দেশবাসীর কাছে বলতে চাই।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের