খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামছে বিএনপি, সহসা ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ১৫:২২আপডেট : ২৫ জুন ২০২৪, ২২:০০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সে লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৪ জুন) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ারে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকরা তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ লাগান। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদ সম্মলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদ সম্মেলনে ফখরুল জানান, স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। সভা মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়।

ফখরুলের অভিযোগ, ‘খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হীন চক্রান্ত করছে এই অবৈধ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানবিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার।’

স্থায়ী কমিটি মনে করে, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। কিন্তু বর্তমান সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, অবিলম্বে মির্জা ফখরুলকে কর্মসূচি ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করে দু-একদিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করতে পারেন বিএনপি মহাসচিব।

এর আগে খালেদা জিয়ার মুক্তির জন্য গণঅনশন, লিফলেট বিতরণ, সমাবেশ করেছে বিএনপি। নতুন কর্মসূচি হিসেবে রাজপথে সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি দেওয়ার আলোচনা চলছে।

নেতারা বলছেন, মূল লক্ষ্য খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি হলেও দল তার মুক্তির বিষয়টিকে কেন্দ্র করেই ‘রাজপথ জমানোর’ চেষ্টা করবে।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি