খালেদা জিয়া দোয়ায় মুক্ত হবেন না, দাওয়াইও লাগবে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ২০:৩২আপডেট : ১১ জুলাই ২০২৪, ২০:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশের মানুষের গনতান্ত্রিক মুক্তি হবে না। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না। সর্ব প্রথম আমাদেরকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য আমরা কয়েকদিন পর পর দোয়া করছি। এই দোয়া করা একটা ভালো বিষয়। তবে দোয়া কোনও রাজনীতির অংশ নয়। এটা ধর্মীয় অংশ। ধর্মের অংশ হিসেবে আমরা দোয়া করবো। আর রাজনৈতিক অংশ হিসেবে আমাদের কিছু দাওয়াইও লাগবে।’

‘শুধু দোয়া দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হবেন না। আর রাজনৈতিক দাওয়াই-বিহীন বেগম খালেদা জিয়াও মুক্ত হবেন না। এ কথা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ বলেন আব্বাস।

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পরে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব কাজী মো. আবুল হুসাইন।

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি স্হায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু,সদস্য সচিব তানভীর আহমেদ রবীন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের