জাতীয় সংগীত দিয়ে শহীদ মিনারে ছাত্রদলের গণঅবস্থান কর্মসূচি শুরু

ঢাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১২:১৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:২১

‘জুলাই-আগস্টে আন্দোলনে মৃত্যুর জন্য শেখ হাসিনাসহ তার দোসরদের যথাযথ বিচারের’ দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

জাতীয় সংগীতের পর দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ মহানগর উত্তর দক্ষিণ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গণঅবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল ‘পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা’, ‘২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব’, ‘শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা’, ‘গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন’, ‘রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন’ এবং ‘কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতা’র মূল হোতা হিসেবে শেখা হাসিনাকে দায়ী করে তার ও তার সহযোগীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে।

শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি (ছবি: বাংলা ট্রিবিউন)

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত সাড়ে ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের ভিসি-প্রক্টর শিক্ষার্থীদের দেখতে পর্যন্ত যায়নি। এই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আমাদের এখন পর্যন্ত ৩১ জন নেতাকর্মী শহীদ হয়েছে। এই ঘটনায় শেখ হাসিনাসহ সকল দোষীদের বিচার করতে হবে। যতদিন না আমাদের হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের বিচার করা হবে, ততদিন ছাত্রদল রাজপথ ছাড়বে না।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী