শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়। প্রায় ১৬ বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠোয় রেখে, তছনছ করে দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক, তার কর্মের জন্য।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ সংগঠনের নেতারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে জয়নুল আবদিন বলেন, ‘জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি, কোনোটাই আমরা অস্বীকার করি না। বাংলাদেশের কোনও জনগণ আপনাকে অবিশ্বাস করবে না। কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে— বাংলাদেশে আপনার মতো ব্যক্তিকেও ১৪তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে। লিফট বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা।’

শেখ হাসিনার উদ্দেশে তিনি আরো বলেন, ‘এরশাদ যিনি ক্ষমতা দখল করে চোর-বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার ১৮-২০টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের ১৬ বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশে থাকতেন— তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা।’

তিনি আরও বলেন, ‘আপনাকে মানুষ অবিশ্বাস করেছে, আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের যদি ভারতের সঙ্গে বন্দিবিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে (শেখ হাসিনা) আনেন। তার পরিবারের দুই-একজনকে গ্রেফতার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক। যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে  দিয়েছে। তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। যারা বিচার পক্ষে না এলে হাইকোর্টে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, তারা এখনও বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদেরকে অবিলম্বে সব পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সঙ্গে আছি, থাকবো।’

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি