তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মালেক

লন্ডন প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০

খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আসার পর তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

খালেদা জিয়া কবে লন্ডনে আসবেন, এ বিষয়ে মালেক বলেন, আমরা প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি কবে লন্ডনে আসবেন। তবে চিকিৎসকরা যখন মনে করবেন বিদেশে যাওয়ার জন্য তিনি (খালেদা জিয়া) প্রস্তুত, তখনই তিনি আসবেন। কারণ প্লেন উড্ডয়ন ও অবতরণের সময় একটা ঝুঁকি থেকে যায়। চিকিৎসকরা যখন তাকে প্লেনে চড়ার জন্য অ্যালাউ করবেন, তখন তিনি লন্ডনের বিমান ধরবেন।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এম এ মালেক বলেন, আওয়ামী লীগ সেই দল যে দলের নেত্রী জাতিকে অন্ধকারে রেখে পালিয়ে যায়। এটা তাদের দলের জন্য লজ্জার। আমি অতি শিগগির হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের