কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৩

কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির আয়োজন করে ‘গণতন্ত্র ফোরাম’ নামে একটি সংগঠন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘ড. ইউনূস কয় মাসের মধ্যে নির্বাচন দেবে, কখন নির্বাচন হবে— সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের আত্মবিশ্বাস হচ্ছে বিএনপি, আমাদের নেতা তারেক রহমান। আমাদের নেতা বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যে নির্বাচন দিনে হবে। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দে বেনা। যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে আর কোনোদিন না হয়।’

ফারুক বলেন, ‘আওয়ামী লীগের কুচক্রীরা, আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র। যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। আওয়ামী লীগ গত ১৬ বছর এই দেশের মানুষের ওপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। আজকে ড. ইউনূসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে, যারা মায়ের বুক খালি করেছে। আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনি (শেখ হাসিনা) মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সঙ্গে আঁতাত করেছেন। সীমান্তে যখন আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই কথাগুলো আপনি কখনোই আমাদেরকে সংসদে বলার সুযোগ দেননি। আপনি এখন দাপটের সঙ্গে হিন্দুস্তানে বসে আছেন। মোদি সরকার, আপনার বিরুদ্ধে কোনও অভিযোগ নাই, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশকে নিয়ে কোনও কথা বলা থেকে বিরত থাকুন। বাংলাদেশের মানুষ সজাগ।’

গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে ফারুক বলেন, ‘আওয়ামী লীগ আপনাদেরকে ঠিক মতো দায়িত্ব পালন করতে দেয়নি। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেছে। আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে। আপনাদের চ্যানেলগুলোকে ডিজিএফআই দিয়ে নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করছি, ড. ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে, স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনি দিয়ে বাংলাদেশের মানুষকে ১৬ বছরের হত্যা, গুম, মায়ের বুক খালি হওয়ার ইতিহাস তুলে ধরবেন। আমরা এটুকু আপনাদের কাছে চাই।’

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে