জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীদের শাস্তির দাবি মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ২০:১৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২০:১৯

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসভ্য, বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৮ নভেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, ‘আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচার-বহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন আওয়ামী লীগকে একটি বর্বর, ফ্যাসিস্ট দলে পরিণত করেছে। আওয়ামী শাসনামলের লুটপাটের সহযোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকার এবং দেশের জনগণের মনোবলে আঘাত করতে চাইছে। তারই প্রতিফলন জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আওয়ামী পান্ডাদের এই আচরণ।’

জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানান মান্না।

তিনি বলেন, ‘সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’ একইসঙ্গে রাষ্ট্রীয় সফরে অতিথিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি মিশনগুলোকে আরও সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি