ছাত্রদল শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনীতি করে না: ঢাবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৫:১৬আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে ছাত্রদল। ছাত্রদল শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনীতি করে না।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলে তিনি।

এর আগে দুপুর আড়ায়টা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তা করার প্রতিবাদ ও বিচারের দাবিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সেই মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ছবি: নাসিরুল ইসলাম

এ সময় গণেশ চন্দ্র রায় বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল নিজস্ব শক্তিতে বলীয়ান, শিক্ষার সামগ্রিক পরিবেশ নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়। কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’

শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘অতি দ্রুত রেড নোটিশ জারি করে পালিয়ে যাওয়া হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন– ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

/জেডএ/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি