এ সরকারের মধ্যেই কোথাও কোনও ঘাপলা আছে: রিজভী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৪, ২০:৪৬আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২২:২৫

এ সরকারের মধ্যেই কোথাও কোনও ঘাপলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমরা ‘বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার দেশ চালাচ্ছে। গতকাল রবিবার আন্তর্জাতিক মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিন বলেছেন, ‘চার বছর লাগবে সংস্কার করতে।’ কিন্তু কেন? 

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই। বাকস্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০-২২ বছর বয়স তারা ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়া জানে না। তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা, আমার মনে হচ্ছে কোথাও কোনও জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশে কোথাও কোনও সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এ কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোনও ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কেউ মাস্টারপ্ল্যান করছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কত প্রপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন ‘বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এক লাখ মানুষ মারা যাবে।’ কোথায় এক লাখ মানুষ মারা গেলো? 

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, তাহলে সেই কাজ সফল হয়। আর কাজের মধ্যে যদি অন্যায়-অবিচার থাকে, তাহলে সেই কাজ কখনও সফল হয় না। ‘আমরা বিএনপির পরিবার’ ন্যায্যতার সাথে মানবসেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল প্রমুখ।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ