জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো একমত: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ২১:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯

জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের রোডম্যাপ থাকলে কোনও ষড়যন্ত্র হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একমত হয়েছে।’

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনের রাস্তায় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, এই সরকার ওয়াদাবদ্ধ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া দরকার। রোডম্যাপ পেয়ে জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে এখন যে ষড়যন্ত্র দেখছেন—এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্রজনতার গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বিগত কথিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা সেই ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সবাই (সব রাজনৈতিক দল) ঐকমত্য প্রকাশ করেছে। এখন যে ষড়যন্ত্র হচ্ছে তা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি জন্য।

বিএনপির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। যেভাবে আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় করা হয়েছে এবং এখন তাদের যারা সহযোগিতা করছে, তাদের সবাইকে আমরা মোকাবিলা করবো।

মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টির জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। আজকে আমরা যেসব রাজনৈতিক দল এখানে ছিলাম, তারা সবাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি।

এ সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তে কুড়িগ্রামের সেই তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
লাখ টাকা চুরির পর একই কাজ করতে গিয়ে ধরা পড়লো শিশুটি
লাখ টাকা চুরির পর একই কাজ করতে গিয়ে ধরা পড়লো শিশুটি
সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা কী, কোন কোন দেশ সুবিধা পাবে
সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা কী, কোন কোন দেশ সুবিধা পাবে
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
হাল্যান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট খেয়ে নাকাল মার্কিন সাংবাদিক
হাল্যান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট খেয়ে নাকাল মার্কিন সাংবাদিক
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ