প্রোপাগান্ডা প্রতিরোধে সাইবার জগতে কাজ করার তাগিদ দি‌লেন মির্জা ফখরুল

লন্ডন প্রতি‌নি‌ধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩

দেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমন্ডলে যে সব মিথ্যা, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি প্রোপাগান্ডার উদাহরণ তুলে ধরে বলেন, ‘৫ আগস্টের পরে ভারত থেকে প্রচার করা হলো যে, বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে চার জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ এবং সতর্ক হতে হবে।

যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী অনেকে আছে, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্র ব্যাবস্থার ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফাটা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহবান জানাচ্ছি।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী