উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে কিছুক্ষণ পর তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।’ তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

এর আগে আজ বিকাল সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

তিনি বলেন, হাসপাতালে মির্জা ফখরুল কিছু সময় কাটান ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন। 

এদিকে জামায়াতের প্রচার বিভাগের সদস্য আতাউর রহমান জানান, মরহুম উপদেষ্টাকে দেখতে হাসপাতালে যাবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বশেষ খবর
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল