স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

দীর্ঘদিন রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। সেই অনুষ্ঠানে দেশমাতৃকা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গোড়ানে এই অনুষ্ঠান হয়।

যারা বিগত স্বৈরশাসকের রোষানলে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন ও অন্যায়ভাবে কারাবন্দি হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তি লাভ করেন তাদের নিয়ে  ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন সম্প্রতি প্রবাস ফেরত বিএনপি নেতা শফিকুল ইসলাম রিবলু।

যেখানে অংশ নেন সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ঢাকা দক্ষিণ বিএনপি নেতা ইউনূস মৃধা, কামরুজ্জামান টিপু, জাকির হোসেন রিপন, জামিলুর রহমান নয়ন, সাজ্জাদুর রহমান, সামসুল কবির, মনির মৃধা, কাজী ইকবাল হোসেন শিখর, মনিরুজ্জামান হীরা, এম জামান, হুমায়ূন কবির, মামুনুর রশীদ আকন্দ, এলিম হোসেন,  মো. রফিক, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মো. ইরাফান আরমান হোসেন বাপ্পি, শোভন, আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পুনর্মিলনীতে আগতরা একে অপরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বক্তারা বলেন, এটি শুধু পুনর্মিলনী নয়, এটি বিএনপি নেতাদের একটি ঐক্য, সহমর্মিতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতীক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি