আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

পতিত আওয়ামী স্বৈরাচারী শাসন গত ১৭ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তার এ স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থায় তারা দলীয়ও রাজনীতিকরণ করেছে, শেয়ার বাজার লুটপাট, ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট, ভোট জালিয়াতিও তারা করেছে।’

তিনি বলেন, বিএনপি শুধু মেহমানদারিই নয়, গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম করে আসছে। দেশে যেকোনও ক্রান্তিলগ্নে যেমন- কারোনাকালীন কঠিন সময়ে, বন্যার্তদের সহায়তা এবং দেশে মহামারির সময়ে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্ব কাজ করেছে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মনির, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম গাজী, শহিদুল ইসলাম চানসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাধে হজরত আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাশের হিমঘর ও গোসলখানার স্থান উদ্বোধন করেন তিনি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের