যুগপৎ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি, শনিবার থেকে বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০০:১২

রাজনৈতিক ইস্যুতে আবারও যুগপৎ সঙ্গীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুই বার বৈঠক করেছে দলটি। আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চারটি দল-জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন।

দলের উচ্চপর্যায়ের সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, মূলত কয়েকটি বিষয়কে সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয়ের একটি হচ্ছে, সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানানো হবে দলগুলোকে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে ‘সুচিন্তা করার’ পক্ষে বিএনপি। এই বার্তাটি যুগপৎ সঙ্গীদের দিতে চায় দলের শীর্ষ নেতৃত্ব।

সূত্রের দাবি, দ্বিতীয় কারণটি হচ্ছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়। এই রায় বাতিলের পর গণভোট ফেরায় এ বিষয়ে সরকারের চিন্তা আসলে কী, তা নিয়ে বোঝাার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে গণভোট আয়োজনের পেছনে নির্বাচন পদ্ধতি নাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল- তাও বোঝার চেষ্টা করছে দলটি।

দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিরোধ করে বা চাপে ফেলে সরকারের কাছ থেকে স্বার্থ উদ্ধার হবে নাকি বোঝাপড়ার মধ্য দিয়ে সামনে যাবে বিএনপি, এ নিয়ে নেতৃত্বের মধ্যে চিন্তা রয়েছে। এই বিষয়গুলো যুগপৎ দলগুলোর বৈঠকে উঠে আসতে পারে।’

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য জানান, বিকাল ৪টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটি প্রধান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।

জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি সভাপতি শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবারের বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে। ভারতের অপপ্রচার, নির্বাচনি রোডম্যাপসহ চলমান বিষয়গুলো থাকবে।’

গণভোটের বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সরকার কেন গণভোটের দিকে যাবে, সেটা স্পষ্ট নয়। তারা সাংবিধানিকভাবে বৈধতা পেয়ে গেছে। আমার মনে হচ্ছে না তারা গণভোটের দিকে যাবে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী