সন্ত্রাসীদের দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ২২:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭

যশোরের চৌগাছা উপজেলার ১০নং নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে ‘আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো’ অস্ত্র দিয়ে নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এই হামলায় আহতরা যশোর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনাকে ‘লোমহর্ষক, পৈশাচিক, বর্বরোচিত ও কাপুরুষোচিত’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবির মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে।’

‘আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পশুর চেয়েও হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে’, উল্লেখ করেন মির্জা ফখরুল।

‘এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনও বিকল্প নেই’ মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে তাদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে যশোরের ঘটনায় জড়িত ‘আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের’ অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি