সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা চান ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২১

তিন দিন পার হলেও এখনও কেন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি, সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অবিলম্বে আগুনের ঘটনায় অভিযুক্তদের নাম প্রকাশেরও দাবি জানান তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে এই সমাবেশ করা হয়।

ফারুক আশঙ্কা করে বলেন, ‘সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা। তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। কিন্তু আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

‘শেখ হাসিনা কখনও মানুষের কথায় কর্ণপাত করেন নাই। তার পরিকল্পনা ছিল বিএনপিকে ধ্বংস করা। অথচ তিনি আজ পালিয়েছেন। এখন আগের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা’ তা মানুষের মনে প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। 

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে