বাংলাদেশে আবারও রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে অতীতের মতো আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে। অনেকদিন হয়ে গেলো— চার, পাঁচ মাস পেরেলেও মানুষ আশার আলো কী দেখতে পেয়েছে? অতীতের ব্যর্থতার কারণে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজার মামলা দায়ের হয়েছে। বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলাকারী শেখ হাসিনা পলাতক। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে আগুন লাগায়। সামনে রমজান আসছে। কিন্তু, আবারও পেঁয়াজ, আলু,  চাউলের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে।

রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব-ছিন্নমূল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক বলেছেন, যে দল গণতন্ত্রের ধারাবাহিকতায় পরিচালিত হবে, সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না-ক্ষমতায় আসুক যদি চান, তাহলে দ্রুত দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। রোডম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারও বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি সবার কাছে একজন সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি। আমরা আপনাকে দিয়ে গর্ব করি।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সরকারকে (অন্তর্বর্তী সরকার) অতীতের ইতিহাস তুলে ধরে কর্ণগোচর করতে চাই, দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, এতে জনগণের মনে কোনও শান্তি নেই। কারণ, আপনাকে (ড. ইউনুস) বসানো হয়েছে বাংলাদেশে একটি নির্বাচন এবং জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে, এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে প্রতিনিধিরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে অতীতের ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে, সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে।

তিনি আরও বলেন, আপনাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু, এই কয় মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে, আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে— যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। আমি মনে করবো, সবাই যেনো সতর্ক দৃষ্টিতে কথা বলেন। এমন কথা বলবেন না, যে কথার কারণে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। 

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি