মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মৃতিচারণ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দেওয়া চিঠিতে তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।

রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে বাংলা ট্রিবিউনকে এ চিঠির কথা জানান ড. মঈন খান।

ব্যক্তিগতভাবে ড. সিংয়ের সঙ্গে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে ড. মঈন খান চিঠিতে বলেন, ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।’ আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করবো। তিনি হেসে বললেন, ‘আমি অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই।’ আমি বললাম,  এটা আমারও ইচ্ছা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি