খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৫, ২১:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:৪২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার আগেই তারা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন। 

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া দলটির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এসেছিলেন চেয়ারপারসনকে সালাম জানাতে।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক

দলের চেয়ারপারসনের বিদেশযাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন।

দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ করেছেন। তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে। সর্বশেষ কোরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে। 

রবিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম। দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী