বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত কখনও বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করেনি। বন্ধুরাষ্ট্র হলে তারা বাংলাদেশের জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারতো না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ এখন পর্যন্ত নেই নাই, যেটা বন্ধুরাষ্ট্রের প্রতি কোনও দেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করেনি। ৫৩ বছরের ঘটনাবলীকে যদি সামনে আনি, তাহলে মনে হবে, ভারতে এতদিন যখনই যে পদক্ষেপ নিয়েছে, সেটা কোনও বন্ধুরাষ্ট্র নিতে পারে না। অথচ দেশটি দাবি করে, তারা আমাদের বন্ধুরাষ্ট্র।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ওই ফাঁদে আপনারা পা দেবেন না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল।’

এ বছর বা আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার বিষয়টি সমর্থন জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাজারে আগুন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এগুলো কাটিয়ে উঠতে আমাদের নির্বাচনের দিকে হাঁটতে হবে। আমরা যদি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারি, তাহলে এসব সংকট থেকে মুক্ত হবো বলে প্রত্যাশা রাখি। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘সাত দিন, দশ দিন যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে, এটা তারা বলে। তাদের ১০-১৫ হাজার সৈন্য মারা গেছে তারা দাবি করে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু তার অর্থ এই নয় যে তারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। ৩০ লাখ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ভারত যে দাবি করে, সেটা কোনও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের দাবি নয়। ফেলানী একটা কিশোরী তাকে গুলি করে হত্যা করে পাঁচ দিন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। শেখ হাসিনা যেমন ক্ষমতায় থাকার জন্য তামাশা করেছে, ভারতও ফেলানী হত্যার বিচারে তামাশা করেছে।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দল নেতা এসকে সাদী, আব্দুর রাজী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী