যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে: আসাদুজ্জামান রিপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিদের নয়; দেশে যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের আয়োজনে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, তা জনগণের সরকার। নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কারণ এটি জনগণ সংগঠিত করেছে। তবে জনগণের সরকারেরও একটা সীমা রয়েছে, দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না। এ ধরনের সরকারের অনেক বিপদ থাকে, যার মধ্যে কিছু কিছু আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি।’

এসময় ‘কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেওয়ার কথা বলছেন’ উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘সংস্কারের ম্যান্ডেট আপনাদের কে দিয়েছে? দেশে যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকার করবে। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেওয়া হয়েছে, এর বাইরে তো নতুন কোনও দফা নেই। যদি কোনও দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে। গণঅভ্যুত্থান হয়েছে নির্বাচনের জন্য, সে নির্বাচনের জন্য আবার যাতে রাস্তায় নামতে না হয়, সে বিষয়ে সর্তক থাকতে হবে।’

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী