বিএনপি ও খেলাফত মজলিসের বৈঠক, চলতি বছরের মধ্যেই নির্বাচনে ঐকমত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৬:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:১৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ও খেলাফত মজলিসের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, খেলাফত মজলিস আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু জানান, আজকের মতবিনিময়ে বিএনপি ও খেলাফত মজলিস ৭টি বিষয়ের ওপর ঐকমত্য পোষণ করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা; দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; পতিত ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখা এবং আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান তিনি জানান, মতবিনিময়ে দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের সাংবাদিকদের সামনে কথা বলেন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী