অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা আছে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সেটা মোকাবিলা করতে হবে। পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটার উদ্যোগ নেওয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল, একটি নির্বাচনের রোডম্যাপ পাবে, কিন্তু তা পায়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, না হলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত আছে। অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায়?’ বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী