আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যে কোনও সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নির্দলীয় ব্যক্তিদের দ্বারা নির্বাচন পরিচালনা করতে হবে জানিয়ে করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ-সুষ্ঠু নিবার্চন করতে হবে। যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, তারা কোনও দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তবে তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টির ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।’

তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী উঠতে হবে।’ নিরপেক্ষ নিবার্চনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী