অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪

অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বারের আইনজীবীদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে, তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা (অন্তর্বর্তী সরকার) সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। ক্ষেত্র বিশেষে এবং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হচ্ছে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে।’

‘খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, তখন অস্থিরতা দেখা দেবে। আমাদের এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ, যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি আমরা এনসিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটাই সাকসেসফুল হবে না।’

তারেক বলেন, ‘দেশের রাজনীতি অস্থির হলে এটি ইফেক্ট করবে অর্থনীতি এবং অর্থনীতি ইফেক্ট করবে সব কিছুতে। এমনকি আপনারা যারা আইন পেশাতে আছেন, আপনার পেশাকেও ইফেক্ট করবে খুব স্বাভাবিকভাবে।’

‘একজন ক্ষুদ্র মুদি দোকানদার বলি, একজন রিকশাচালক বলি, একজন সিএনজিচালক বলি, একজন মাঝারি ব্যবসায়ী বলি, যে কারও কথাই বলি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে ইফেক্ট করবে এবং প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

সংসদ কার্যকরে বিলম্ব হলে অস্থিরতা বাড়বে

তারেক রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, অন্তর্বর্তী সরকারসহ প্রতিটি মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত— অবশ্যই দেশকে আগামী দিনে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। আমরা যখন দেশকে স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে আসবো, সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয় যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক-বির্তক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে মূল জায়গা, যেখানে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটি সংসদের ভেতরে হয়ে থাকে।’

‘আমরা সংসদকে কার্যকর করতে যত দেরি করবো—এই অস্থিরতা, এই তর্ক-বিতর্ক সবকিছু সংসদের বাইরে চারদিকে ছড়াতে তত থাকবে। সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে, তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে, সামাজিক অবস্থা থেকে শুরু করে সব জায়গায় অস্থিরতা দেখা দেবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগ ঢাকা বার সমিতির ভবনের মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইনজীবীদের সমাজের দর্পণ হিসেবে আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা যত দ্রুত দেশে একটি স্থিতিশীল অবস্থা আগে করবো, নাকি ওটি আগে করবো, এই তর্ক-বিতর্ক যদি চলতে থাকে, তাহলে সামগ্রিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হবে আরও বেশি।

‘সেজন্য আমরা বিএনপির অবস্থান থেকে মনে করি, রাজনৈতিক দল হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থা আনা সম্ভব হবে, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে সরিয়ে নিয়ে আসা সম্ভব।’

তারেক বলেন, ‘অনেকে বলে থাকেন, কোনও কোনও ব্যক্তি বলে থাকেন—নির্বাচন হলে কী সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে, সে কথাটি এভাবে না বলে আমরা চিন্তা করতে পারি—নির্বাচন হলে দেশে একটি স্থিতিশীলতা অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে। সমস্যাগুলোর তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে।’

‘নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায়। এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ, যখন স্বাভাবিকভাবে তারা বসবেন, আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনও কিছুই হবে না। কিন্তু সমস্যা সমাধানের সম্ভাবনা শুরু হবে।’

তারেক বিভিন্ন ব্যক্তি এবং গণমাধ্যমে বিভিন্নজনের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রত্যেক জায়গায় দেখছি, অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো মূল কারণ হতে পারে যে স্বাভাবিক এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আছে। এই অন্তর্বর্তী সরকারের আমরা মনে করি, দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায়, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করা এবং দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। রাজনৈতিক সিদ্ধান্ত নিতে তাদের সহযোগিতা করার ব্যবস্থা করা। এটি হওয়া উচিত তাদের (অন্তর্বর্তী সরকার) মূল লক্ষ্য।’

একইসঙ্গে দুই বছরের বেশি সময় আগে বিএনপিসহ সমমনা দলগুলো নিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রণয়ন হওয়ার বিষয়টি আইনজীবীদের সামনে তুলে ধরে এই ৩১ দফার বুকলেট জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন খান, বিএনপির মিডিয়া সেলের মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বারের অ্যাডভোকেট খোরশেদ মিয়া, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের