‘নতুন দল করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কী কী সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আসুন ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।’     

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এই ষড়যন্ত্র একমাত্র নির্বাচিত জনগণের সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে রোডম্যাপ দেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘রোজার আগে আবারও যাতে দ্রব্যের ওপরে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।’  

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী