সংস্কার শুধু রাষ্ট্রকাঠামোতে নয়, মানুষের ভেতরেও আনতে হবে: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোতে নয়, মানুষের ভেতরেও সংস্কার আনতে হবে। প্রজন্মের ভেতর সে সংস্কারের কাজটা করতে হবে শিক্ষকদের।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘একটা সময় ছাত্রলীগ দ্বারা শিক্ষকরা লাঞ্চিত হতো, অপমানিত হতো। গতকাল শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। তারা পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে অরাজকতা তৈরি করছে। আমরা বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেওয়া হবে যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।’

তিনি বলেন, ‘এটা ভাষার মাস। আজ আমরা মুক্ত ভাষায় কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনও অপকর্ম নেই যা করেনি। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। পালিয়ে যাওয়া একটি প্রধানমন্ত্রীর জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেসবের প্রতি আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবে শিক্ষকরাই।’

সভায় আরও ছিলেন– বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারি, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আ কা ফজলুল হক, মো. আবদুল্লাহ সরকার প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে