জবি শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি নেতা শহীদকে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ২২:১১আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:১১

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনার অভিযোগে বিএনপি নেতা শহীদুল হক শহীদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি। শহীদ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৪ মার্চ) মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শহীদকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশনা দেওয়া হয়। 

উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ভুলবশত ঢালাইয়ের ওপর পা রাখেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে তা উত্তেজনায় রূপ নেয়। জবি শিক্ষার্থীদের অভিযোগ ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল হক শহীদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এতে অন্তত ৭ শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি