শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন: হাফিজ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ২০:২২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:২২

বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিলেন আমাদের কষ্টের মূল কারণ। এখনও তিনি বাংলাদেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকায় ভোলা জেলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরামের সভাপতি হাজি রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন।

হাফিজ বলেন, শেখ হাসিনা সব সময় ভারতের তাবেদারী করেছেন। আমাদের কোনও বাক স্বধীনতা ছিল না। বিগত দিনে লুটপাট ও অর্থপাচার হয়েছে ব্যাপক হারে। দেখলাম, একজন ইউপি চেয়ারম্যান ১৫ হাজার কোটি টাকার মালিক। আরেকজন সাবেক মন্ত্রীর লন্ডন শহরে ৩৬০টি বাড়ি রয়েছে।

হাফিজ আরও বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। মিথ্যা মামলায় অনেককে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে। তিনি তরুণদেরকে দেশের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?