ভোটার হলেন জুবাইদা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ২০:৩৭আপডেট : ২৩ জুন ২০২৫, ২২:০৫

জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) গুলশানের ঠিকানায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি জুবাইদা রহমানের ঠিকানায় স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায়। যদিও তার স্থায়ী ঠিকানা হিসেবে ধানমন্ডি আবাসিক এলাকা উল্লেখ করা হয়েছে, তবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গুলশান-২ নম্বরের ঠিকানায়।

এর আগে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় তার তথ্য সংগ্রহ করা হয়। তবে তালিকায় নাম যুক্ত হয় হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের সবার আগে গ্রেফতার করেন: এমপি ওয়ারেছ আলী
সর্বশেষ খবর
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
রাস্তার কাজের জন্য উপড়ে ফেলা হলো তালগাছ, কে ঠেকাবে বজ্রপাত
রাস্তার কাজের জন্য উপড়ে ফেলা হলো তালগাছ, কে ঠেকাবে বজ্রপাত
লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ
লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ
লোকালয়ে ঘুরছে অজগর, এলো কোথা থেকে
লোকালয়ে ঘুরছে অজগর, এলো কোথা থেকে
সর্বাধিক পঠিত
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা