তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়তে চান: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ২১:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২:২৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজসহ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তারেক রহমান সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধশালী দেশ গড়তে চান, একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বিএনপি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন করিয়েছি। সামনেও আমাদের ঐকবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হতে হবে।

ঢাকা কলেজসহ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান শাহীন, ব্যারিস্টার কাজী আকতার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন, শিক্ষক উপদেষ্টা প্রভাষক মো. ইকবাল হোসাইন, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশরাক হোসেন প্রমুখ।

এর আগে আমিনুল হক মিরপুর-১ নম্বরে একটি রেস্টুরেন্টে মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার ১৩ নং ওয়ার্ড বিএনপি ও শেরেবাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের