বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মার্চ ২০২৫, ১৯:১৫আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৯:১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি। আল্লাহর রহমতে নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর কোনও চাপ প্রয়োগ করবে না। 

সোমবার (২৪ মার্চ) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশ জিয়া পরিবারের জন্য অপেক্ষা করছে। কখন খালেদা জিয়া দেশে আসবেন, কখন তারেক রহমান বাংলাদেশ ফিরে আসবেন। তারেক রহমান এসে দেশের দায়িত্বভার বুঝে নেবেন।

অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তৃতায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ প্রধান ভূমিকা পালন করে থাকে। যে দেশের বিচার ব্যবস্থা যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত শক্তিশালী। ফ্যাসিস্ট সরকারের আমলে তারেক রহমানের মামলার বিচার মোমবাতি জ্বালিয়ে হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছিল। আমরা দিনের বিচার রাতে দেখতে চাই না। 

তিনি বলেন, বিচার বিভাগের মেরুদণ্ড শুধুমাত্র সোজায় নয়, শক্তিশালী হিসেবে দেখতে চাই। যখন বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বাধীন, সার্বভৌম ও নিরপেক্ষ বিচার বিভাগ দেখতে চাই। 

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা দায়রা জজ হেলাল উদ্দিন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম ভূইয়া, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য দেন। 

এছাড়া ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি