নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৫, ২০:০৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকবে না।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবু তালেবের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

ইফতার মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।

শিক্ষার্থীদের দল নাগরিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। 

তিনি বলেন, জনগণ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনও আপত্তি নেই।  কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, কিছু অর্বাচীন ও নাবালক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে। অথচ বিগত আন্দোলনে বর্তমান সেনাপ্রধান স্বৈরাচারের পক্ষে না দাঁড়িয়ে জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। সেনাবাহিনীর কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। দেশপ্রেমিক এ  বাহিনীটিকে বিতর্কিত করে যারা বিদেশিদের ডেকে আনতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ভিপি হারুন অর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ভিপি মাহবুবুল হক নান্নু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। 

দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরেরর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি