নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১০:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়। দেশের স্বার্থেই চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই নির্বাচন তাদেরও চাওয়া। গতকাল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।’

তিনি বলেন, ‘আমি হতাশ হয়েছি, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের কথা বলেননি। আরও হতাশ হয়েছি, তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই ছিল ইতিহাস। স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর হলেও একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ এখনও গড়ে উঠেনি।’ তাই আগামীতে দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা বার বার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো কাটবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। জাতির স্বার্থে ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করবো, অন্তবর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক, আমরা চাই না। প্রকৃত সত্যকে উঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে।’

এ সময় আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি