জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১১:১৯আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। শেখ হাসিনার পতনের পর প্রথম স্বাধীনতা দিবসে অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানানোর কথা থাকলেও ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হন কয়েক হাজার নেতাকর্মী।

সকাল পৌনে ৯টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে প্রথম মিছিলটি সমাধিস্থলে অবস্থান নেয়। এরপর একে একে মহানগর দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষে আলাদা আলাদা ব্যানারে মিছিল আসতে থাকে। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জিয়ার সমাধিসহ জিয়া উদ্যানের আশপাশে লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব সেখানে পৌঁছার পর জিয়ার নামে স্লোগানমুখর হয়ে উঠে সমাধিস্থল।

মতিঝিল থেকে আগত মহিলা দলকর্মী রেহেনা বেগম বলেন, জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না। তাই তিনি আমাদের প্রেরণার উৎস।

বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, বিগত দিনেও আমরা স্বাধীনতা ও বিভিন্ন দিবসগুলোতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। তবে তখন আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হতো। এবার সম্পূর্ণ নির্বিঘ্নে আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি। তাই এবার নেতাকর্মীর অংশগ্রহণ ছিল উৎসবমুখর।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি