বিগত দিনের মতো বর্তমানেও দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ এপ্রিল ২০২৫, ১৪:০২আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৪:০২
video

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিগত দিনের মতো বর্তমানেও দেশীয় শিল্পীদেরকে মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

আগামী ১১ এপ্রিল সেই কনসার্ট উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

টুকু অভিযোগ করেন বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাগুলোকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক।

আমাদের উদ্দেশে দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভাগুলোকে মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই। 

তিনি বলেন, এক্ষেত্রে কোনও দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। 
বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো। তিনি জানান ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে কনসার্ট হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই আয়োজন হবে।অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চান। ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত গত ২৭ মার্চ গুলশানে সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানী ঢাকাসহ দেশের ৪টি শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এতে জানানো হয় ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট হবে।

ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। বিকাল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।

চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। কনসার্টে অংশ নেবে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও মিথুন বাবু।

বগুড়ায় হবে আলতাফুন্নেসা খেলার মাঠে। বগুড়ার কনসার্টে অংশ নেবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা ব্যান্ড। এ ছাড়াও থাকবেন কনকচাঁপা, অমিয়া ও লুইপা। খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। আরও থাকছেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক